প্রধান সূচি

মঠবাড়িয়ায় গৃহবধুর আত্মহত্যা

পিরোজপুরের মঠবড়িয়ায় দাম্পত্য কলহের জের ধরে তানজিলা আক্তার (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে থানা পুলিশ উপজেলার ভেচকী গ্রামের স্বামীর বসতঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভেচকি গ্রামের প্রবাসী জাহাঙ্গীর মৃধার সাথে গত তিন বছর আগে পারিবারিকভাবে তানজিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি জাহাঙ্গীর বিদেশ থেকে দেশে আসার পর এ কলহ আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে রবিবার দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তানজিলা আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মৃধা পলাতক রয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial