প্রধান সূচি

পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন

পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টেকনিকেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে।
পিরোজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ এর আয়োজনে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আক্কাস আলী সেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক ইঞ্জিনিয়ার মো. রহুল আমিন, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রতিভা রানী সরকার, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেব।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয়েছে কলেজ ক্যাম্পাস।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial