পানগুছি নদী থেকে মাছের পোনা জব্দ ॥ ১০ জেলে আটক
বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদী থেকে পার্শে মাছের ৫ লাখ পোনা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে গোপন সংবাদেরে ভিত্তিতে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ মাছের পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়া হয় এবং পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড, এর শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ লক্ষ পার্শে পোনা ও একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করি। পরবর্তীতে মোড়েলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলে ও ট্রলার মালিকদের ১৫ হাজার টাকা জরিমানা এবং পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন।
উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলীর উপস্থিতিতে পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়েছে। ট্রলারটি সুন্দরবনের ভোলানদীর সোনারচর এলাকা থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিল।
