প্রধান সূচি

Wednesday, January 22nd, 2020

 

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাহায্যে ব্লু ইকোনমি 

পিরোজপুরের পাড়েরহাটসহ উপকূলে ১৬টি মেরিন ফিশারিজ সার্ভেল্যান্স চেকপোস্ট বসানো হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল অর্থনীতির (ব্লু ইকোনমি) প্রথম কর্মসূচি বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর বঙ্গোপসাগর উপকূলে ১৬টি চেকপোস্ট স্থাপন করবে। চেকপোস্ট সমূহের নেটওয়ার্কিং সিস্টেম পরিচালনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট লিংক ব্যবহার করা হবে। সাগরে মাছ ধরার নৌকার উপর নজরদারী, অবৈধভাবে মাছ ধরা ও অতি আহরণ বন্ধ, বৈদেশিক মাছ ধরা নৌকার বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ রোধ বিষয়ে পর্যবেক্ষণ ইত্যাদি কাজের জন্য এ ১৬টি মেরিন ফিশারিজ সার্ভেল্যান্স চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বিশ^ ব্যাংকের সহায়তায় মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে বিভাগীয় সূত্রে জানা গেছে। বাণিজ্যিক ও আর্টিস্যানাল মৎস্যবিস্তারিত পড়ুন


আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সামাজিক অবস্থান এখন অনেক উচ্চে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সামাজিক অবস্থান এখন অনেক উচ্চে। গত ১০/১১ বছরে বিদেশে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। নতুন প্রজন্ম আজ বাংলাদেশের গর্বিত সন্তান তথা মর্যাদাপূর্ণ নাগরিক। ‘নাসা’সহ বৈশি^ক কর্মক্ষেত্রে বাংলাদেশ মানে হলো দায়িত্বশীলতা ও দক্ষতা। বুধবার বিকেলে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চতুর্থ উপজেলা স্কাউট সমাবেশ ২০২০’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ অবশ্যই সুন্দর। আমরা যে বাংলাদেশে গঠন করে ছিলাম তখন আত্মসম্মানবোধের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু আজকেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ খেলা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দেশব্যাপী বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ এর ১ম রাউন্ডের ২য় ম্যাচ বুধবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে পিরোজপুর জেলা দল এবং সাতক্ষিরা জেলা দল অংশ নেয়। খেলায় সাতক্ষিরা জেলা দল ২-০ গোলে পিরোজপুর জেলা দলকে পরাজিত করে। এ সময় মাঠে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাতক্ষিরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, পিরোজপুর জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিবসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, এর আগে গত ১৮ জানুয়ারীবিস্তারিত পড়ুন


শোক সংবাদ

মোসাম্মৎ মমতাজ বেগম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মরহুম আব্দুল আলী তালুকদারে স্ত্রী এবং ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকাদারের মা মোসাম্মৎ মমতাজ বেগম (৯০) বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন)। মৃত্যুকালে  দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মমতাজ বেগমের মৃত্যুর খবর পেয়ে বুধবার বিকেলে সাবেক মন্ত্রী ও জাতীয়পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ

পিরোজপুরে কম্বল বিতরণ করেছে জেলা সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়। বুধবার বিকেলে কার্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিভাষ চন্দ্র হাওলাদার। এসময় সোনালী ব্যাংক পিরোজপুর শাখার ম্যানেজার মো. আব্দুল মান্নান, সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সামছুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি জহিরুল হক টিটুসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


বাগেরহাটের ফয়লা বাজারে ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে মেডিল্যাব ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বুধবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আক্তারুজ্জামান, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেডিল্যাব ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যাবস্থপনা পরিচালক আব্দুল্লাহ ফকির, ডা. আব্দুর বারী প্রমূখ। প্রধান অতিথি ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। পরে আলোচনা সভা ও প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


বৈদেশিক কর্মসংস্থানে যুব ও যুব মহিলাদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রেসব্রিফিং

দক্ষ যুব ও যুব মহিলা কর্মীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দিনব্যাপী প্রচার ও প্রেসব্রিফিং অনুষ্ঠান হয়েছে। নিরাপদ, সুষ্ঠু ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। সেমিনারে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নাহিদ ফারজানা সিদ্দিকি। স্বরূপকাঠী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর টিটিসির সাদেকুর রহমান,  নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


বাগেরহাটের দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

শিক্ষক নিয়োগের দাবীতে অবিভাবক ফোরামের মানববন্ধন

বাগেরহাটের দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সৃষ্টপদের বিপরীতে অর্ধেক শিক্ষক থাকায় অধ্যায়নরত সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকট নিরসনে স্কুলের শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে অবিভাবক ফোরাম। বুধবার বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে অবিভাবক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, বাগেরহাটের রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। সংহতি প্রকাশ করা সংগঠনগুলো হলো, বাগেরহাট প্রেসক্লাব, মহিলা পরিষদ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ। মানববন্ধন শেষে স্কুল দুটির চলমান শিক্ষক সংকট নিরসনে অবিভাবক ফোরাম বাগেরহাটের জেলাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় আমন ধান ক্রয়ে সাড়া না পড়ায় নীতিমালা শিথিল

পাইকগাছায় সরকারীভাবে আমন ধান সংগ্রহে সাড়া না পড়ায় উন্মুক্ত লটারী প্রথা সিথিল করে এখন কৃষি অফিসের মূল তালিকার ভিত্তিতে আমন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে উপজেলার সর্বত্র মাইকিং করে কৃষকদের ধান বিক্রয় করার উদ্বুদ্ধ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্মুক্ত লটারী করে কৃষক নির্বাচন ও প্রতি কেজি ২৬ টাকা দরে প্রতি কৃষকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান ক্রয়ের জন্য একাধিকবার মাইকিং করেও সাড়া মেলেনি। গত ২ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ধান ক্রয়ের উদ্বোধন করেন। উদ্বোধনেরবিস্তারিত পড়ুন


পানগুছি নদী থেকে মাছের পোনা জব্দ ॥ ১০ জেলে আটক

বাগেরহাটের মোড়েলগঞ্জের পানগুছি নদী থেকে পার্শে মাছের ৫ লাখ পোনা ও ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার ভোরে গোপন সংবাদেরে ভিত্তিতে পানগুছি নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ মাছের পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে জেলেদের ছেড়ে দেওয়া হয় এবং পোনাগুলো পানগুছি নদীতে অবমুক্ত করা হয়। কোস্ট গার্ড, এর শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ৫ লক্ষ পার্শে পোনা ও একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করি। পরবর্তীতে মোড়েলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত বসিয়ে জেলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial