পিরোজপুরে সোনালী ব্যাংকের কম্বল বিতরণ
পিরোজপুরে কম্বল বিতরণ করেছে জেলা সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়।
বুধবার বিকেলে কার্যালয় মিলনায়তনে এ কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম বিভাষ চন্দ্র হাওলাদার।
এসময় সোনালী ব্যাংক পিরোজপুর শাখার ম্যানেজার মো. আব্দুল মান্নান, সোনালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সামছুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি জহিরুল হক টিটুসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বাগেরহাটের ফয়লা বাজারে ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোসাম্মৎ মমতাজ বেগম »
