প্রধান সূচি

বাগেরহাটের দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট

শিক্ষক নিয়োগের দাবীতে অবিভাবক ফোরামের মানববন্ধন

বাগেরহাটের দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সৃষ্টপদের বিপরীতে অর্ধেক শিক্ষক থাকায় অধ্যায়নরত সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকট নিরসনে স্কুলের শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে অবিভাবক ফোরাম।

বুধবার বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত বাগেরহাট প্রেসক্লাবের সামনে অবিভাবক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, বাগেরহাটের রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়। সংহতি প্রকাশ করা সংগঠনগুলো হলো, বাগেরহাট প্রেসক্লাব, মহিলা পরিষদ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ।

মানববন্ধন শেষে স্কুল দুটির চলমান শিক্ষক সংকট নিরসনে অবিভাবক ফোরাম বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার দিক দিয়ে বাগেরহাটের এই দুটি স্কুল জেলার সেরা বিদ্যাপিঠ। জেলার মেধাবী শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তারা এখান থেকে ভাল ফলাফল করে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নেয়ার সুযোগ পায়। উচ্চ শিক্ষা শেষ করে করে তারা দেশ ও জাতির কল্যাণে নিজেকে মনোনিবেশ করে আসছেন। দীর্ঘদিন ধরে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট চলছে। এতবড় দুটি প্রতিষ্ঠানে চাহিদার তুলনায় শিক্ষক অর্ধেক। সাড়ে তিন হাজারের অধিক শিক্ষার্থীদের পাঠদান করাতে এখানকার শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। শিক্ষক সংকটে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাই চলমান এই সংকট দূর করতে সরকারের কাছে দাবী জানান তারা।

সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনিন্দিতা সরকার ও অরিত্র দেবনাথ বলেন, শিক্ষক সংকটের কারনে আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে। চলমান শিক্ষক সংকট দুর করতে শিক্ষকদের শূন্যপদে শিক্ষক নিয়োগ করতে সরকারের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট অবিভাবক ফোরামের আহ্বায়ক সাংবাদিক আহাদ উদ্দীন হায়দার, যুগ্ন আহ্বায়ক আসমাতুল ফাতিমা ময়না, সদস্য সচিব কল্লোল সরকার, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট সীতা রাণী দেবনাথ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট লুনা সিদ্দিকী ও পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর তালিয়া খাতুন।

শিক্ষক সংকটের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই প্রতিবেদককে বলেন, দেশের সব সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। বাগেরহাটের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একাধিবার চিঠি পাঠানো হয়েছে। তবে আমাদের এই দুটি স্কুলের চলমান শিক্ষক সংকট নিরসনে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে।

উল্লেখ্য, বাগেরহাট শহরের সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় দুটিতে চার শিফটে (প্রভাতী ও দিবা) ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পড়ালেখা করে। প্রতিটি স্কুলে ৫৩ জন শিক্ষকের সৃষ্ট পদ রয়েছে। সেখানে বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকের শূন্যপদ ২০টি এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৬টি। যা প্রয়োজনের তুলনায় অর্ধেক। এই শিক্ষক সংকট নিয়ে দুটি স্কুলের অধ্যায়নরত শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial