পাইকগাছার মেধাবী শিক্ষার্থী মেহেদীর চিকিৎসায় সাহায্যের আবেদন
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছে। সে পৌরসভার ২নং ওয়ার্ড গোপালপুর গ্রামের পত্রিকা পরিবেশক ও দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে।
মেহেদী হাসান দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর গত একমাস আগে কিডনিজনিত সমস্যা ধরা পড়ে। গত দুই সপ্তাহ ধরে স্কুলছাত্র মেহেদী খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছে। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার দাবী জানিয়েছে মেহেদীর পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানা মো. আশরাফুল রহমান, সঞ্চয়ী হিসাব নং ২৫২৫৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পাইকগাছা শাখা, খুলনা। বিকাশ নং ০১৯৬০-০১২৮৩১।
Please follow and like us:
« ইন্দুরকানীতে মাদকাশক্ত ছেলেকে পুলিশে দিলেন মুক্তিযোদ্ধা পিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদন্ড »
