প্রধান সূচি

পিরোজপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

মাঠ পর্র্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহাকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে পিরোজপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট কল্যাণ সমিতি পিরোজপুর জেলা শাখার সভাপতি ও জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারী হিসাব রক্ষক কাজী নজরুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের জেলা নাজির হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর সিএ মো. রাকিব হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেএম শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সোহেল রানা, ফ্রন্ট ডেক্স শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক সেলিনা পারভীন, আইসিটি শাখার অফিস সহকারী শহিদুল ইসলাম, সাধারণ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক মর্জিনা রেখা, শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়া সত্বেও এখনও দাবী বাস্তবায়ন না হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী এই কর্মসূচি পালনের অংশ হিসেবে পিরোজপুরে কর্মসূচি পালন করা হচ্ছে।

নেতৃবৃন্দরা জানান, চলমান এই কর্মসূচির মধ্যে ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দু’ঘন্টা কর্মবিরতি পালন ও অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়। এছাড়া ২২-২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১২ পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান, ২৭-২৮ জানুয়ারি ৯টা থেকে ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান। ২৫-২৬ ফ্রেরুয়ারি ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্নদিবস কর্মবিরতি পালন এবং অফিস চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। উক্ত সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ঢাকা প্রেসক্লাবে মহাসমাবেশের মাধ্যমে ২৮ মার্চ ২০২০ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial