পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
পিরোজপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম ও সাধারণ সম্পাদক মো. ফসিউল ইসলাম বাচ্চুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক একে আজাদসহ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা মিলে পিরোজপুর ইত্তেফাক অফিসে সভাপতি ও সম্পাদককে এ শুভেচ্ছা জানান। এ সময় পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, নবনির্বাচিত সহ-সভাপতি শিরিনা আফরোজ উপস্থিত ছিলেন।
এসময় স্বরূপকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের কাছে আশা প্রকাশ করে বলেন, পিরোজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্বরূপকাঠি উপজেলার প্রকৃত সাংবাদিকদের কল্যাণের দিকে নজর দেবেন। একইসাথে নামসর্বস্ব কার্ডধারী সাংবাদিকতার নামে অপসাংবাদিকদের রুখতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
শুভেচ্ছা জ্ঞাপনকালে স্বরূপকাঠি প্রেসক্লাবের অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্বরূপকাঠি উপজেলা সংবাদদাতা মো. হালিমুর রহমান শাহিন, আতিকুল ইসলাম লিটু (দৈনিক নয়াদিগন্ত), মো. মাসুদুল আলম অপু (দৈনিক মতবাদ), মো. ফয়সাল হাসান (বিজয় টিভি), হযরত আলী হিরু (দৈনিক কালের কন্ঠ),আমিন মোল্লা (বাংলাদেশ সময়), মো.রুহুল আমীন (ভোরের ডাক), মো. আনোয়ার হোসেন (সুন্দরবন), মিজানুর রহমান (এসটিভি বাংলা)।
