প্রধান সূচি

পিরোজপুরের লখাকাঠীতে ইসলামিক মডেল একাডেমীর উদ্বোধন ও নবীন বরণ

পিরোজপুর সদর উপজেলার লখাকাঠীতে ইসলামিক মডেল একাডেমীর উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে একাডেমীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভাে মেয়র মো. হাবিবুর রহমান মালেক।

অনুষ্ঠানে জমিদাতা আব্দুল জলিল শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং টোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ছরোয়ার হোসেন হাওলাদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম সিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন মুফতি আঃ রাজ্জাক আল ফরীদি।

এসময় একাডেমীর উপদেষ্টা মো. রাজে আলী রাজা, মো. শাহ আলম, মো. আল আমিনসহ শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা মো. বেলাল হোসেন। সঞ্চালনায় ছিলেন একাডেমীর সহকারী শিক্ষক মাওলানা মেহেদী হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial