Wednesday, January 8th, 2020
কাউখালীতে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভা
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর অবদান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির টিআর-কাবিটার আওতায় ২০১৯-২০ অর্থ বছরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প বিষয়ে প্রকল্প সভাপতি ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খানম রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সেখ সামসুদ্দোহা চান প্রমূখ। মতবিনিময় সভায় ৫টি ইউনিয়নের ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পিরোজপুরের লখাকাঠীতে ইসলামিক মডেল একাডেমীর উদ্বোধন ও নবীন বরণ
পিরোজপুর সদর উপজেলার লখাকাঠীতে ইসলামিক মডেল একাডেমীর উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে একাডেমীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভাে মেয়র মো. হাবিবুর রহমান মালেক। অনুষ্ঠানে জমিদাতা আব্দুল জলিল শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং টোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ছরোয়ার হোসেন হাওলাদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম সিকদার, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন মুফতি আঃ রাজ্জাক আল ফরীদি। এসময় একাডেমীর উপদেষ্টা মো. রাজে আলী রাজা, মো. শাহবিস্তারিত পড়ুন
সাংবাদিক রকিব উদ্দিন পান্নু’র উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
পেশাগত দায়িত্ব পালনকালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু’র ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, এডভোকেট শাহ আলম টুকু, আলী আকবর টুটুল প্রমুখ। এছাড়া মানববন্ধনে সাংবাদিক দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আজমল হোসেন, রবিউল ইসলাম, এইচ এম মাইনুল ইসলাম, ইয়ামিন আলী,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত। ক্ষেতের পর ক্ষেত হলুদের সমারোহ। সরিষার ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে কৃষকের মন আলোড়িত হচ্ছে। মধু আহরণে মৌমাছিরা মেতে উঠেছে। মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলের সমারহ। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ দেখে চোখ জুড়ে যায়। প্রতিকূল আবহাওয়া ও কুয়াশা বেশি থাকার পরও উপকূলীয় উর্বর জমিতে এ বছর আশানারূপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। প্রতি ক্ষেতে তরতাজা সবুজ সরিষা গাছাগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষককের মুখে হাসি ফুটেছে। পাইকগাছা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, অসময় বৃষ্টি ও শৈত প্রভাবের পরও পাইকগাছায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরের হুলারহাটে বর্ণমালা কিন্ডারগার্টেনের উদ্বোধন ও নবীন বরণ
পিরোজপুরের হুলারহাটে বর্ণমালা কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণমালা কিন্ডারগার্টেনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক। পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, ব্যবসায়ী নুরুল হক শিকদার, বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের উপদেষ্টা মামুন খান, সুমন শিকদার, মো. সলেমান ফকির, কামরুল শিকদার, শিক্ষক, অভিভাবক, স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিস্তারিত পড়ুন
