প্রধান সূচি

পিরোজপুরের হুলারহাটে বর্ণমালা কিন্ডারগার্টেনের উদ্বোধন ও নবীন বরণ

পিরোজপুরের হুলারহাটে বর্ণমালা কিন্ডারগার্টেনের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে বর্ণমালা কিন্ডারগার্টেনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক।

পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, ব্যবসায়ী নুরুল হক শিকদার, বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম।

এসময় বিদ্যালয়ের উপদেষ্টা মামুন খান, সুমন শিকদার, মো. সলেমান ফকির, কামরুল শিকদার, শিক্ষক, অভিভাবক, স্থানীয় মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ৪৮নং দেওনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুয়াল হোসেন খন্দকার। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উদ্বোধন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial