প্রধান সূচি

সাংবাদিক রকিব উদ্দিন পান্নু’র উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু’র ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, এডভোকেট শাহ আলম টুকু, আলী আকবর টুটুল প্রমুখ।

এছাড়া মানববন্ধনে সাংবাদিক দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, আজমল হোসেন, রবিউল ইসলাম, এইচ এম মাইনুল ইসলাম, ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক, মো. কামরুজ্জামান, আজাদুল হক, হেদায়েত হোসেন লিটন, মীর জায়েসী আশরাফি জেমস, আবু সাইদ, নকীব সিরাজুল ইসলাম, সরদার ইনজামামমুল হক, অলীপ ঘটক, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, রাকিবুল ইসলাম রাজ, এসএস শোহান, সৈয়দ শওকত হোসেন, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, ওবায়দুল ইসলাম বাবু, মো. সাকিবসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

মানবন্ধনে বক্তরা বলেন, পেশাগত দায়িত্বপালনের সময় রকিব উদ্দিন পান্নুসহ তিন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনভাবে মেনে নেওয়া যায় না। সরকারের কাছে পুলিশ সদস্য ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। এছাড়াও সারাদেশে বিভিন্নভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাদারীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সময় টেলিভিশনের প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এই মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

গত ৫ জানুয়ারী রবিবার সকালে খুলনা ওয়াসার ঝুকিপূর্ন পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নু’র উপর অতর্কিত হামলা এবং ক্যামেরা ভাংচুর করে। এসময় তার ক্যামেরাম্যানসহ আরও দুই সাংবাদিক আহত হয়। এ ঘটনায় সেদিন বিকেলেই পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial