স্বরূপকাঠী ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার নেছারাবাদ স্বরূপকাঠী উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, ওই দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যের মড়কে খুচরা মুল্যসহ উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় রানা কনফেকশনারীকে ৭ হাজার টাকা, মোহাম্মাদিয়া কনফেকশনারীকে ৪ হাজার, লতিফ এ্যান্ড ব্রাদার্সকে ৩ হাজার ও অভিরুচি কনফেকশনারীকে ১ হাজার ৫শ’ টাকাসহ সর্বমোট ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সেপেক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে নেছারাবাদ থানা পুলিশের একটি টিম।
Please follow and like us:
« পিরোজপুরে আমন ধান সংগ্রহ শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে এক বছরে পোনে তিন লাখ মানুষ ডিজিটাল সেবা পেয়েছে »
