প্রধান সূচি

Tuesday, January 7th, 2020

 

দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে … প্রধানমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন- তাদের ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন


সকল কার্যক্রমে ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার সকল কার্যক্রমে ডিজিটাইজেশনের কোন বিকল্প নেই। মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের এক বছর পূর্তিতে ‘স্বপ্নযাত্রার এক বছর’ শিরোনামে মন্ত্রণালয়ের বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে গণপূর্ত মন্ত্রী বলেন, নতুন বছরে মন্ত্রণালয়ের সকল প্রকল্পে কাজের গতি বাড়াতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এক বছরে পোনে তিন লাখ মানুষ ডিজিটাল সেবা পেয়েছে

পিরোজপুরে গত এক বছরে ২ লক্ষ ৭৪ হাজার ২৫৮ জন মানুষ সরাসরি বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা পেয়ে যথেষ্ট পরিমাণে উপকৃত হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ের ফ্রন্ট ডেক্স ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহের মাধ্যমে এ সেবা প্রদান করা হয়। পিরোজপুর জেলার ৫২টি ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত ১০৪ জন উদ্যোক্তা ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সেবা প্রদান করে। এ সময় উদ্যোক্তরা সেবা প্রদান করে ৬৮ লক্ষ ৬৫ হাজার ৭৪ টাকা উপার্জন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে এবং সংসারে স্বচ্ছলতা এনেছে। সেবা গ্রহীতাদের মধ্যে পিরোজপুর সদরেবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার নেছারাবাদ স্বরূপকাঠী উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক শাহ মো. শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। জানা গেছে, ওই দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার ইন্দুরহাট বন্দরে অভিযান চালিয়ে পণ্যের মড়কে খুচরা মুল্যসহ উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকায় রানা কনফেকশনারীকে ৭ হাজার টাকা, মোহাম্মাদিয়া কনফেকশনারীকে ৪ হাজার, লতিফ এ্যান্ড ব্রাদার্সকে ৩ হাজার ও অভিরুচি কনফেকশনারীকে ১ হাজার ৫শ’ টাকাসহ সর্বমোট ১৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আমন ধান সংগ্রহ শুরু

পিরোজপুর সদর উপজেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা সিও অফিস খাদ্য গুদাম চত্তরে আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ। জেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রামান্দ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম মোহেবুল্লাহ, খাদ্য পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ প্রমুখ। এ বছর পিরোজপুর সদর উপজেলাসহ ৭টি উপজেলায় কেজি প্রতি ২৬ টাকা দরে মোট ৫ হাজার ১০৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ধুমপানের অপরাধে স্কুলছাত্র বহিস্কার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ধুমপান করার অপরাধে রিয়াজুল নামের এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে প্রধান শিক্ষক এ বহিস্কার আদেশ দেন। রিয়াজুল বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আ. সোমেদের ছেলে। জানা গেছে, সোমবার বিদ্যালয়ের একজন শিক্ষ ক্লাস শেষে বেড়িয়ে আসার পর অন্য টিচার ক্লাসে প্রবেশের পূর্বে অভিযুক্ত রিয়াজুল ক্লাস রুমে বসেই ধুমপান করছিল। এসময় শ্রেণী কক্ষে অবস্থানরত অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নালিশ করেন। এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরী দিয়ে রিয়াজুলকে অফিস কক্ষে ডেকে পাঠালেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial