প্রধান সূচি

সাংবাদিকতার প্রকাশ ঘোষ বিধানকে গুণীজন সম্মাননা প্রদান

জ্ঞানবিকাশ সংগীত একাডেমি খুলনা এর ২০তম প্রতিষ্ঠা বাষিকী’র ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পাইকগাছার সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে “নিলম্বর স্মৃতি স্মারক” প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সস্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, কলিকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কানাই সেন, সামাজিক-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা) ঝিনাইদহ ও পাবনা ক্যাডেট কলেজের অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল বার্তা সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানবিকাশ সংগীত একাডেমির সভাপতি অসিত কুমার মন্ডল।

স্মরণিকা প্রকাশ, মোড়ক উন্মোচন, শিশুশিল্পী ও গুণীজন সংম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial