Saturday, January 4th, 2020
ছাত্রলীগকে আদর্শ নিয়ে চলতে হবে … প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না। নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। জাতিকে কিছু দিতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন। কারণ তার মধ্যে নীতি ও আদর্শ ছিল। শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একটা নীতি নিয়ে, আদর্শ নিয়ে ছাত্রলীগকে পরিচালিত হতে হবে। এর মাধ্যমেই আগামীতে দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব পাওয়া যাবে।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ মিঠাখালী স্লুইজ গেট জামে মসজিদের পাশের গলিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম কালাম (৪৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার শরীর তল্লাসী করে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত রফিকুল ইসলাম উপজেলার মধ্য সোনাখালী গ্রামের মৃত্যু আব্দুল খায়েরের ছেলে। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠাখালী স্লুইজ গেট এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রফিকুলসহ কয়েকজন মাদক ক্রেতা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে রফিকুলকে আটক করাবিস্তারিত পড়ুন
গরীবের ডাক্তার নির্মল চন্দ্র মিস্ত্রি
“ফার্মেসী ব্যবসা এমন একটি পেশা যেটা কেবল ব্যবসা প্রতিষ্ঠান মনে করলে চলবেনা। এটা একটি সেবামুলক প্রতিষ্ঠানও। রোগ-শোক মানুষকে আগাম জানান দিয়ে আসে না। তদ্রুপ প্রয়োজন ব্যাপারটাও এমন একটি বিষয় দরকারের সময় যা না পেলে তা পরে আর কোন কাজেই আসেনা। তখন সে যদি বড় কোন ধনাঢ্যবান ব্যক্তিও হয় তারপরও সে হয়ে পড়ে অসহায়। তাই মানুষের প্রয়োজনে দীর্ঘ ৬০ বছর ধরে ঔষধের দোকান খুলে সেবা দিয়ে যাচ্ছি।” কথাগুলো বলছিলেন, পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠি বাজারের সুপারিপট্টি সংলগ্ন অবস্থিত আমিনা ফার্মেসীর মালিক নির্মল চন্দ্র মিস্ত্রী (৮২)। স্থানীয় সাধারণ মানুষদের মধ্যে তাকে আবারবিস্তারিত পড়ুন
ভারমুক্ত হলেন ছাত্রলীগের জয়-লেখক
ছাত্রলীগে ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এই দুই নেতাকে ভারমুক্ত করে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয় ও লেখক ছাত্রলীগের বর্তমান কমিটির ১ নম্বর সহ-সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নানা বিতর্কের পর ছাত্রলীগের সভাপতির পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদকের পদ থেকে গোলাম রাব্বানীকে সরিয়ে দেওয়া হয় গত বছরের ১৪ সেপ্টেম্বর। ওইদিনবিস্তারিত পড়ুন
কাউখালীতে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এবং পরবর্তীতে পৌষের অসময়ের দুই দিনের টানা বৃষ্টিতে পাকা আমন ধান, শীতকালীন সবজি ও রবিশষ্যসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, অনেক স্থানে ধান গাছ মাটিতে নুঁয়ে পড়েছে। আবার কাটাধান শুকাতে জমিতে রাখায় তাও পানিতে নিমজ্জিত হয়েছে। এতে সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষক। পাকা আমন ধানের ক্ষেতগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় কৃষক ধান কাটতে পারছেন না। তারা জানিয়েছেন, ঘরে ফসল ওঠানোর চূড়ান্ত মুহুর্তে অধিক বৃষ্টি হওয়ায় তাদের দু:শ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। একাধিক কৃষক জানান, ধানবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মুক্তিপনের দাবিতে ব্যবসায়ী অপহরণ ॥ ৩ দিন পর উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিপনের দাবিতে অপহৃত ডিম ব্যবসায়ী খলিল (৩৫)কে ৩ দিন পর শুক্রবার বিকেলে উদ্ধার করেছে মঠবাড়িয়া খানা পুলিশ। গত মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়া থেকে বরিশাল যাবার পথে নিখোজ হন ব্যবসায়ী খলিল। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়। অপহৃত ব্যবসায়ী খলিল পার্শবর্তী পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের মৃত আ. সত্তার আকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ায় স্থানীয় একটি পোলট্টি খামারের ডিম মঠবাড়িয়া পৌরশহরে বিভিন্ন দোকানে পাইকারী বিক্রি করতেন। এ ঘটনায় অপহৃত ব্যবসায়ীর ভাই হাবিবুর রহমান মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি
জেলার মঠবাড়িয়ায় শুক্রবার গভীর রাতে উপজেলার উলুবাড়িয়া গ্রামে আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম হাওলাদারের বসত ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। ৮/১০ জনের একদল সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৩ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন ও ১২ হাজার টাকার ইলেক্ট্রনিক্স মালামাল নিয়ে যায়। স্থানীয় চৌকিদার রনজিৎ সমদ্দার জানান, সকালে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানা থানা পুলিশকে অবহিত করি। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃষ্টি ও শীতে ভান্ডারিয়ায় জনজীবন বিপর্যস্ত ॥ আমন ধানসহ মৌসুমী সবজীর ক্ষতি
পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌষেও আষাঢ়ের মত বৃষ্টি। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অবিরাম বৃষ্টি এবং গতকাল শনিবার থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে আমন ধান ক্ষেতে পানি জমায় আধন ধানেরও ব্যাপক ক্ষতির আংশকা করছে কৃষকা। ক্ষতি হয়েছে মৌসুমী রবি শষ্যের। কাজে যেতে পারেনি নিম্নআয়ের মানুষ, দিনমজুর, শ্রমিকরা। গতকাল শনিবার ভান্ডারিয়া বাজারে হাটের দিন থাকলেও বাজার ছিল প্রায়ই ফাকা। কারণ বর্ষা আর শীতের ফলে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। দুরপাল্লাসহ যানবাহনে যাত্রীদের ভিড় ছিল কম। শীত এবং শীত মৌসেুমে অবিরাম বৃষ্টির ফলে বেড়েছে ঠান্ডাজনিতবিস্তারিত পড়ুন
রিক’র উদ্যোগে বয়স্কভাতা এবং শীতবস্ত্র বিতরন
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির’ আওতায় শনিবার পিরোজপুর সদর উপজেলার শারকতলা ইউনিয়নে রিক’র সমৃদ্ধি কর্মসূচি অফিস কার্যালয়ে ১০০ জন প্রবীনকে মাঝে বয়স্কভাতা এবং ৮০ জন প্রবীণকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। শারিকতলা ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি শাহ আলম বাদশা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় টানা বৃষ্টিপাতে আমন ফসল ও ইটভাটা ব্যাপক ক্ষতির মুখে
পাইকগাছায় শীত মৌসুমে বৃষ্টিপাতে ইটভাটাসহ আমন ফসল ও বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে শীত অন্যদিকে অবিরাম বৃষ্টিতে সাধারণ ও নিম্নআয়ের মানুষও বিপাকে পড়েছে। আমন মৌসুমে উপজেলার ধান কর্তন চলছে। উপজেলার ৭০ ভাগ জমির ধান কর্তন হয়েছে। বাকী ধান বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। তেমনি ইটভাটাগুলোতে ইট তৈরীর ব্যাপক প্রস্তুতি চলছে। এ অবস্থায় বৃষ্টি হওয়ায় কাঁচা ইট বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। একটানা বৃষ্টিপাতে ইটভাটাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। শুকনো মৌসুমে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাটা মালিকরা লোকসানে পড়ার আশংকায় রয়েছে। এ বিষয়ে ভাটা মালিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরনবিস্তারিত পড়ুন
