প্রধান সূচি

রিক’র উদ্যোগে বয়স্কভাতা এবং শীতবস্ত্র বিতরন

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির’ আওতায় শনিবার পিরোজপুর সদর উপজেলার শারকতলা ইউনিয়নে রিক’র সমৃদ্ধি কর্মসূচি অফিস কার্যালয়ে ১০০ জন প্রবীনকে মাঝে বয়স্কভাতা এবং ৮০ জন প্রবীণকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

শারিকতলা ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি শাহ আলম বাদশা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারিকতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক হোসেন, প্রোগ্রাম অফিসার খাদিজা আক্তার, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানসহ সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান  সঞ্চালনা করেন মো. হাফিজুর রহমান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial