প্রধান সূচি

মঠবাড়িয়ায় শিক্ষকের বাড়িতে ডাকাতি

জেলার মঠবাড়িয়ায় শুক্রবার গভীর রাতে উপজেলার উলুবাড়িয়া গ্রামে আবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সালাম হাওলাদারের বসত ঘরে ডাকাতি সংগঠিত হয়েছে। ৮/১০ জনের একদল সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পিছনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৩ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন ও ১২ হাজার টাকার ইলেক্ট্রনিক্স মালামাল নিয়ে যায়।

স্থানীয় চৌকিদার রনজিৎ সমদ্দার জানান, সকালে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানা থানা পুলিশকে অবহিত করি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial