বাগেরহাটে বৃষ্টিতে বস্তিবাসীদের কম্বল দিলেন জেলা প্রশাসক
বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়ায় বস্তিবাসিদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বৃহস্পতিবার রাত থেকে কখনও থেমে থেমে আবার কখনও লাগাতার বৃষ্টিতে নিম্নআয়ের ও ছিন্নমুল মানুষগুলো বিপাকে পড়ায় বাগেরহাট শহরের দারোগা ও সরুই বস্তিবাসীদের কাছে ছুটে গেলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সেখানকার বৃদ্ধসহ নানা বয়সী মানুষের কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বৃদ্ধ নারী ও পুরুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় অনেকে খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম।
বস্তিবাসী কম্বল পেয়ে বলেন, এবার এই প্রথম বৃষ্টির মধ্যে কম্বল পেয়ে তারা অনেক খুশি। একদিকে শীত অন্যদিকে সারাদিন বৃষ্টি এরই মধ্যে কষ্টের সীমা ছিল না। ডিসি স্যার কম্বল দিবে বুঝতে পারেনি। ছুটির দিনে হঠাৎ আমাদের কম্বল দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি।
