ভান্ডারিয়ায় বই উৎসবের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ
জেলার ভান্ডারিয়ায় বুধবার ২০২০ সালের নতুন বছরের নতুন সকালে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৮টি মাদ্রাসা ও ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের মাধ্যমে ৩ লাখ ৩৮ হাজার ৭৮টি বই বিতরণ করা হয়েছে।
ভান্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য এবং জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস জোমাদ্দার, শিক্ষক আবুয়াল হোসেন, মো. মনির হোসেন হাওলাদারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
