পিরোজপুরে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনস এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী রূবাইয়াৎ রতিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে। তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর সদর থানার অফিসার ওসি নুরুল ইসলাম বাদল, জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আবু পারভেজ হাচনাইন।
পুনাক নেত্রী মিশু রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুনাক নেত্রী তাহমিনা শাহনাজ, মহিলা কাউন্সিলর মমতাজ বেগম বুলু।
অনুষ্ঠানে প্রায় ২শ’ শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
