Friday, December 27th, 2019
স্বরূপকাঠীতে গুণীজন সংবর্ধনা ও মেডিকেল ক্যাম্প
জেলার স্বরূপকাঠী উপজেলায় চেতনা পরিষদের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মহান মহান মুক্তিযুদ্ধের চেতনা, নৈতিকতা এবং মানবিকতার চেতনা জাগ্রত করতে চেতনা পরিষদ এ আয়োজন করে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম সোহাগদল বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সাবেক যুগ্ন সচিব শ্যামা প্রসাদ বেপারী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সচিব এম শামসুল হক, আনসার ভিডিপি’র অতিরিক্ত মহাপরিচালক একেএম মিজানুর রহমান, মো. জাকির হোসেন,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে পিতৃহারা মেধাবী শিক্ষার্থীর বাড়ি জবর দখলের চেষ্টার অভিযোগ
বাগেরহাটে পিতৃহারা মেধাবী শিক্ষার্থী এস. এম রাকিবুল ইসলামের বসতবাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা ও ফুফুর বিরুদ্ধে। মৃত ভাইয়ের সম্পত্তি দখলের জন্য আপন ভাতিজা ও ভাবিকে নানাভাবে হয়রানী করছে জাহিদ শেখ ও মাকসুদা বেগম। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম রাকিবুল ইসলাম (২২) বলেন, বাগেরহাটের সদর উপজেলার কাশিমপুরে আমাদের বাড়ি। আমার পিতা ইস্রাফিল হোসেন ২০০১ সালে মারা যায়। তারপর থেকে মাকে নিয়ে পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছি। বর্তমানে আমি পড়াশুনার জন্য বিশ্ববিদ্যালয়ে থাকি। এই সুযোগে আমার পিতার রেখে যাওয়া সম্পত্তির উপর আমার চাচা জাহিদ শেখ ও ফুফু মাকসুদাবিস্তারিত পড়ুন
বৈরী আবহাওয়ায় সুন্দরবনে আহরিত মাছ পঁচে যাচ্ছে
রোদের অভাবে শুটকি প্রক্রিয়াকরণ বন্ধ হয়ে গেছে
বঙ্গোপসাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমের শুরুতেই জেলে ও মৎস্যজীবীরা হোঁচট খেতে শুরু করেছেন। নভেম্বর মাসে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই চলতি ডিসেম্বর মাসে দেখা দিয়েছে বৃষ্টি, কুয়াশা আর মেঘ। এ অবস্থায় রোদের অভাবে সাগর থেকে আহরিত বিপুল পরিমান সামুদ্রিক মাছ শুকাতে না পারায় তা পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রচন্ড ঠান্ডা, কুয়াশা আর বৈরী আবহাওয়ায় বিপুল সংখ্যক জেলে গভীর সাগর থেকে ট্রলার নিয়ে সুন্দরবন উপকূলে ফিরে এসেছে। অমাবশ্যার ভরা গোনে এসব জেলেরা এখন দুবলার চর ও সুন্দরবনের আশপাশ এলাকায় অলস সময়বিস্তারিত পড়ুন
পিরোজপুর পৌর মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত সংবাদে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে পিরোজপুর বাস মালিক সমিতি থেকে চাঁদাবাজিসহ ক্ষমতার অপব্যবহারে কথা উল্লেখ করা হয়েছে। প্রচারিত ওই সংবাদে মেয়র মালেকের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা ও ভিক্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। সংবাদ সম্মেলনে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের জনপ্রিয়তায় ইশ্বান্নিত হয়ে একটি কুচক্রি মহল সাংবাদিকদের দিয়ে তার বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
জমি নিয়ে বিরোধের জের
ভান্ডারিয়ায় আইনজীবী সহকারীকে পিটিয়ে হত্যা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. আল-আমীন খান (৩৫) নামে এক আইনজীবী সহকারীকে (মহরার) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে খুলনা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমীন খান উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মো. মান্নান খানের ছেলে। সে ঢাকায় উচ্চ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কাজ করে আসছিলেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামের মো. জসিম খান ও তার পরিবারের সদস্যদের সাথে প্রতিবেশী আল-আমীনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়েবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর পুলিশ লাইনস এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের পত্নী রূবাইয়াৎ রতিফ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুনাক সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে। তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পিরোজপুর সদর থানার অফিসারবিস্তারিত পড়ুন
