প্রধান সূচি

পিরোজপুর পৌর মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত সংবাদে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে পিরোজপুর বাস মালিক সমিতি থেকে চাঁদাবাজিসহ ক্ষমতার অপব্যবহারে কথা উল্লেখ করা হয়েছে। প্রচারিত ওই সংবাদে মেয়র মালেকের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা মিথ্যা ও ভিক্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।

সংবাদ সম্মেলনে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেকের জনপ্রিয়তায় ইশ্বান্নিত হয়ে একটি কুচক্রি মহল সাংবাদিকদের দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান এবং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলার দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী ছাড়া অন্য কোন নেতা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

শুক্রবার বেলা ১১ টায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বুধবার একটি বেসরকারি টেলিভিশনে (যমুনা টিভি) প্রচারিত একটি সংবাদে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে চাঁদাবাজিসহ ক্ষমতার অপব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। প্রচারিত ওই সংবাদে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহীন। প্রচারিত ওই সংবাদে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের দেয়া বক্তব্য ও চাঁদা দেয়ার লিখিত তালিকা সম্পর্কে প্রশ্ন করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান বলেন, এগুলো সবই বানোয়াট। তাছাড়া বাস মালিক সমিতির সাথে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের কোন সম্পৃক্ততা ছিল না। তিনি ওই কমিটির সমস্যও ছিলেন না। তাই চাঁদা নেয়ার প্রশ্নই ওঠে না।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়ালের বিরুদ্ধে সাইক্লোন সেল্টার দখল করে মায়ের নামে মাদরাসা নির্মাণ, নিজের নামে করা ফাউন্ডেশনের নামে সরকারি বরাদ্দ নেয়া, বাস টারমিনাল ও ফেরীঘাট দখল করে মাসে কোটি টাকার চাঁদাবাজি, জোর করে ডকইয়ার্ড ও দুটি জাহাজ দখলের অভিযোগসহ তার দখল বাণিজ্য নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে একটি প্রতিবেদনটি প্রচার করা হয়। ওই প্রতিবেদনে এমপি আউয়ালের মোঝো ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার ছোটভাই পিরোজপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো. মশিউর রহমান মহরাজের বিরুদ্ধে বাস মলিক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial