ছিন্নমূল ও শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
মঙ্গলবার রাতে পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলায় বাসস্ট্যান্ড, খেয়াঘাট, আবাসন এবং গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পিরোজপুরের ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে (রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত) বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি শীতার্ত এ সব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিৎ সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
Please follow and like us:
« শেকড় সন্ধানে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার ॥ আটক ৪ »
