Wednesday, December 25th, 2019
পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার ॥ আটক ৪
পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকা থেকে ভারতীয় কাপড়ের পণ্য বোঝাই একটি ট্রলার আটক করেছে জেলা ডিবি পুলিশ। গোপান সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৪ টার দিকে পিরোজপুরের ডিবি পুলিশ এসব ট্রলারে থাকা এসব পণ্য আটক করে। ট্রলার থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৬০ বস্তা ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও শীতের চাদর উদ্ধার করে। এ সময় ৪জন চোরা কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরগুনার বড় পাথরঘাটা গ্রামের নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার (৫০), বরিশালের চরমোনাই গ্রামের ইন্তেজ আলী হাওলাদারের ছেলে সেলিম (৫৬) ও কামাল খলিফার ছেলে সুরুজ (২৫) এবং ভোলার লালমোহনবিস্তারিত পড়ুন
ছিন্নমূল ও শীতার্তদের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। মঙ্গলবার রাতে পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলায় বাসস্ট্যান্ড, খেয়াঘাট, আবাসন এবং গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে ছিন্নমূল ও শীতার্ত ৬ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পিরোজপুরের ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে (রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত) বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি শীতার্ত এ সব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন,বিস্তারিত পড়ুন
