প্রধান সূচি

রাজাকারের তালিকা স্থগিত ॥ নতুন তালিকা ২৬ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা অবশেষে স্থগিত করা হয়েছে। এ তালিকায় স্বীকৃত অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকার হিসেবে ছাপা হওয়ায় সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে তালিকাটি সরিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের নাম থাকায় রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। নতুন তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে।

মহান বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় স্বীকৃত অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকার হিসেবে ছাপা হয়। এ নিয়ে দেশজুড়ে শুরু হয় নানা সমালোচনা।

রাজাকারের তালিকা নিয়ে এরই মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে সরকারের পক্ষ থেকে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিএনপিসহ নানা রাজনৈতিক দলও এ নিয়ে মন্তব্য করেছে।

প্রকাশিত রাজাকারের তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম চলে আসায় দুঃখ প্রকাশ করে মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ভুলের পরিমাণ বেশি হলে তালিকা প্রত্যাহার করা হবে। আর ভুলভ্রান্তির পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম তালিকায় এসেছে, সে নামগুলো প্রত্যাহার করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial