প্রধান সূচি

Wednesday, December 18th, 2019

 

গণপূর্ত মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে নাজিরপুরে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু’র ম্যুরাল

পিরোজপুরের নাজিরপুরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত উদ্যোগে তার নিজ জন্মস্থান জেলার নাজিরপুরে নির্মাণ করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল। নাজিরপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালের নির্মাণ কাজ চলছে। নাজিরপুর উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার তত্বাবধানে ইতোমধ্যে ম্যুরালের ৯০ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। আগামী জানুয়ারী মাসের যে কোন দিন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউলবিস্তারিত পড়ুন


কাউখালীতে রেড ক্রিসেন্ট উদ্যোগে তারপুলিন বিতরণ

জেলার কাউখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন (ত্রিপল) বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৩টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। এসময় উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনিল কুন্ডু, জেলা ইউনিটের ইউনিট লেভেলবিস্তারিত পড়ুন


কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক  মো. শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্য বিষয়ে পিরোজপুরে বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সকালে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি সোনালী ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক বিভাষ চন্দ্র হাওলাদার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান, কৃষি ব্যাংকের কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও মাহমুদ হোসেন শুকুর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষবিস্তারিত পড়ুন


রাজাকারের তালিকা স্থগিত ॥ নতুন তালিকা ২৬ মার্চ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা অবশেষে স্থগিত করা হয়েছে। এ তালিকায় স্বীকৃত অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকার হিসেবে ছাপা হওয়ায় সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে বুধবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে তালিকাটি সরিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের নাম থাকায় রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। নতুন তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে। মহান বিজয় দিবসের আগের দিন ১৫ ডিসেম্বর একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় স্বীকৃত অনেক মুক্তিযোদ্ধার নাম রাজাকার হিসেবেবিস্তারিত পড়ুন


কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এমন প্রতিপাদ্যে জেলার কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, মুক্তিযোদ্ধা আলী হোসেনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে আছাদুল কবির স্বপন শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান (স্বর্ণপদক প্রাপ্ত) ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বাছাই কমিটি স্বপন তালুকদারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাৎসাহী নির্বাচিত করেছেন বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ। উল্লেখ্য, পত্তাশী ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক এই চেয়ারম্যান উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান। তিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেতারা স্মৃতি বালিকা কিদ্যালয়বিস্তারিত পড়ুন


চিতলমারীতে প্রভাবশালীদের দখলে সরকারি খাল

বাগেরহাটের চিতলমারীতে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের খড়মখালী পূর্বপাড়া এলাকার একটি সরকারি খালে বালি ভরাট ও অনেক বছর ধরে দখল করে আছে এলাকার একটি প্রভাবশালী মহল। গুরুত্বপূর্ণ এ খালটি দখলের ফলে ওই এলাকার প্রায় ৫শ’ একর ফসলি জমিতে জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে। বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের গণস্বাক্ষরযুক্ত আবেদন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধা মো. আতিয়ার রহমান গাজী, ক্ষীরোদ রানা, প্রবীন রনজিত মজুমদার, সুখলালবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial