ইন্দুরকানীতে আছাদুল কবির স্বপন শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত
জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান (স্বর্ণপদক প্রাপ্ত) ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আছাদুল কবির স্বপন তালুকদার।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য বাছাই কমিটি স্বপন তালুকদারকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যাৎসাহী নির্বাচিত করেছেন বলে নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ।
উল্লেখ্য, পত্তাশী ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক এই চেয়ারম্যান উপজেলার ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান। তিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেতারা স্মৃতি বালিকা কিদ্যালয় প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি। এছাড়া তিনি ইন্দুরকানী সরকারি কলেজের জমি দাতা সদস্য, ১৩নং ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও এসএমসি সভাপতি।
আছাদুল কবির স্বপন উপজেলার দক্ষিন ইন্দুরকানী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার গরীব অসহায় শিক্ষার্থীদের লেখা পড়ার জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন। তার পিতা প্রয়াত আ. করিম তালুকদার পত্তাসী ইউনিয়নের টানা ২৪ বছর চেয়ারম্যান ছিলেন। তার বড় ভাই একরামুল কবির মজনু প্রথম পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান ও পরে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার ছোট ভাই ফায়জুল কবির তালুকদার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
