প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এমন প্রতিপাদ্যে জেলার কাউখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকতা জুলহাস কবীর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial