পিরোজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্য বিষয়ে পিরোজপুরে বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। সকালে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি সোনালী ব্যাংকের অতিরিক্ত মহা ব্যবস্থাপক বিভাষ চন্দ্র হাওলাদার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান, কৃষি ব্যাংকের কর্মকর্তা মশিউর রহমান, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও মাহমুদ হোসেন শুকুর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহমুদ হোসেন, অভিবাসী হেনা পারভীন ও জালাল উদ্দিন।
অনুষ্ঠানের শেষে জেলার সর্বাধিক রেমিটেন্স প্রেরণকারী তিনজন অভিবাসী এবং তিনজন শিশু অংকন শিল্পীকে ক্রেস্ট প্রদান করা হয়।
