প্রধান সূচি

পিরোজপুরে মুক্তিযোদ্ধা আইনজীবীদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে মুক্তিযোদ্ধা আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবকাশকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক শহীদুল হক খান পান্না।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির জীবিত ১৭ জন মুক্তিযোদ্ধা এবং মরণোত্তর ৮ জন মুক্তিযোদ্ধাসহ ২৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আইনজীবী সামছুল হক খান, পরিতোষ সমাদ্দার, সৈয়দ শাহ আলম, আব্দর রহমান শেখ, আব্দুস সহিদ, শহীদুল্লাহ খানসহ আইনজীবীবৃন্দ।
পরে প্রয়াত আইনজীবী মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুরের বিচারিক আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial