বাগেরহাটে কৃষক সমাবেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত-বার্ষিকী উৎযাপন উপলক্ষে কৃষকদের সেবা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট কৃষি অফিস আয়োজনে সদর উপজেলার পিসি ডেমা অঞ্চলের শতাধিক কৃষকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেমা ইউনিয়নের ইউপি সদস্য মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অমিতাভ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা শিকদার সরোয়ার আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপু কুমার মন্ডল, মিথুন মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্ত মোল্লা আব্দুল হাই।
সমাবেশে রোগ ও পোকা মাকড় দমন করে নিরাপদে ধান ও সবজি উৎপাদন বৃদ্ধি করা যায় সে সম্পর্কে কৃষকদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা।
