Tuesday, December 17th, 2019
জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে হলে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এক্ষেত্রে আমাদেরকে বাঙালি সংস্কৃতির চর্চা করতে হবে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে, কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের কাঙ্খিত অর্জন আমরা করতে পারিনি। যে মানুষ সংগীতকে লালন, ধারণ ও চর্চা করতে পারেন, তিনি জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতায় নিজেকে জড়াবেন না। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে নিজেকে দূরে রাখতে পারেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘২৫ বছর পূর্তি ও বার্ষিক সংগীত উৎসব ২০১৯’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে কৃষক সমাবেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শত-বার্ষিকী উৎযাপন উপলক্ষে কৃষকদের সেবা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাট কৃষি অফিস আয়োজনে সদর উপজেলার পিসি ডেমা অঞ্চলের শতাধিক কৃষকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডেমা ইউনিয়নের ইউপি সদস্য মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) অমিতাভ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা শিকদার সরোয়ার আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপু কুমার মন্ডল, মিথুন মল্লিক। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মুক্তিযোদ্ধা আইনজীবীদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরে মুক্তিযোদ্ধা আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এস এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবকাশকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক শহীদুল হক খান পান্না। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির জীবিত ১৭ জন মুক্তিযোদ্ধা এবং মরণোত্তর ৮ জন মুক্তিযোদ্ধাসহ ২৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ
ইন্দুরকানীতে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ইন্দুরকানী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট এম. মতিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুপসী বাংলা উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজাদ হোসে হোসেন বাচ্চু। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, বিআরডিপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির প্রমুখ।
জেলা কারাগারে মাদক বিরোধী আলোচনা সভা
‘রাখিবো নিরাপদ, দেখাবো আলোর পথ’ এ শ্লোগান নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে পিরোজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কারাবন্দীদের জন্য পিরোজপুর জেলা কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন করে। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, মাদকদ্রব্য পরিদর্শক মো. আহসান হাবীব, জেলা কারাগারের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়ায় সাউথ বাংলা ব্যাংকের ৮০তম শাখার উদ্বোধন
জেলার ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার বাজারের রিজার্ভপার সংলগ্ন রোডে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কর্মাস ব্যাংক লিমিটেডের ৮০তম শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। বক্তব্য রাখেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপক বরিশাল শাখা মো. মোস্তফা জামাল উদ্দিন আহম্মেদ, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ব্যাংকের ভান্ডারিয়া শাখাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার
জেলার স্বরূপকাঠী উপজেলার আটঘর গ্রামে কনিকা (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর ঘটনায় আসামী হয়েছে স্বামী বিকাশ মজুমদার। গত রবিবার রাতে বাড়ীর পাশে আম গাছে গলায় ফাঁস লাগিয়ে কনিকা আত্মহত্যা করেন। সোমবার মেয়ের পিতা হীরালাল মজুমদার মেয়েকে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে জামাতা বিকাশকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাকে ওই দিনই গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে বিকাশকে পিরোজপুর আদালতে প্রেরণ করেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ মাস পূর্বে বিকাশ মজুমদারের সাথে ঝালকাঠির বেতরা গ্রামের হীরালাল মজুমদারের মেয়ে কনিকার প্রেম করে বিয়ে হয়। তারপর তারা বিকাশেরবিস্তারিত পড়ুন
ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের ভৈরব নদী থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্দার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় আব্দুর ছত্তার বলেন, সকালে মাঝিভিটায় গরু বাঁধতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে এলাকাবাসী ও পুলিশকে জানাই। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর হবেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে রাতেও জাতীয় পতাকা উড়ছে বিদ্যালয়ে !
জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০) অনুযায়ী, বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা ওড়ানো যাবে। কিন্তু পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন রাত ৯টার পরেও জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা গেছে। সোমবার রাত ৯ টায় দিকে সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে বিজ্ঞান ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখা যায়। স্থানীয় অনেকেই বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় সেখানে উপস্থিত নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুদ্দিন বাদশা বলেন, আমি নিজেও রাতে ওই বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায়বিস্তারিত পড়ুন
