প্রধান সূচি

কচুয়ায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

কচুয়ায় নিবন্ধিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর এপিসি ম্যানেজার প্রশান্ত নাফাকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।

এ সময় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার নিপা সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial