প্রধান সূচি

পিরোজপুরে খাদ্য অধিকার সপ্তাহ পালিত

“প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে পিরোজপুরে জমায়েত ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউনক্লাব চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়।

এর আগে জমায়েতে বিভিন্ন সুপারিশসহ একটি কিনোট পেপার উপস্থাপন করা হয়। এতে বক্তব্য দেন কৃষানী রীতা রানী মিস্ত্রি। তিনি বলেন, আমরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলাই, বিভিন্ন ধরনের শাক-সবজি উৎপাদন করি। কিন্তু এ সকল কৃষি পণ্যের ন্যায্য দাম আমরা পাই না। আড়তদার, খাজনাদারদের কারণে কৃষকেরা তাদের পণ্য সরাসরি বিক্রয় করতে পারে না। রাসায়নিক সার ব্যবহারের কারণে কাঁচা সাক-সবজি বেশিদিন মজুদ করে রাখা যায় না। তিনি আরো বলেন, কৃষকদের পন্য সরাসরি বিক্রয়ের জন্য নিদিষ্ট বাজারের ব্যবস্থা করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। আড়তদার, খাজনাদার, পাইকারী ব্যবসায়ীদের দৌরাত্র প্রতিরোধ করতে হবে। তিনি রাষ্ট্রের কাছে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা দাবি করেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নসহ খাদ্য অধিকার আইনের দ্রুত বাস্তবায়ন দাবী করেন।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial