Sunday, December 15th, 2019
কাল মহান বিজয় দিবস
আগামীকাল ১৬ ডিসেম্বর। ৪৯তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য-বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন। ৯ মাসের সশস্ত্র রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। স্বাধীন বাংলাদেশের স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিমবিস্তারিত পড়ুন
বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশ আজ একটি স্বর্ণালী অধ্যায়ে আছে। এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের রচনা শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে। তিনি স্বপ্নকে বাস্তবায়ন করার সারথী। অনন্য, অসাধারণ শেখ হাসিনা গোটা বাংলাদেশের সকলের অভিভাবকের স্থানে অধিষ্ঠিত। তিনি বিশ্ব নেতৃত্বের আসনে আসীন। আসুন আমরা তাঁর নেতৃত্বে অপার সম্ভাবনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, যেখানে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য থাকবে না। থাকবে না নারী-পুরুষ কিংবা ধনী-দরিদ্যের বিভেদ। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শেখ হাসিনা : বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
কাউখালীতে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩নং কাউখালী সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সরকারের ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থ, অসহায় ও দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন এক অনুষ্ঠানের মাধ্যমে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র শীতার্তদের মাঝে প্রায় ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
জয়দেবের পাখি প্রেম
ভোরের সূর্যটা ওঠার আগেই ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে। আসে দল বেঁধে দিনের শুরুর আহারের আশায়। পাখি প্রেমী জয়দেবের চারপাশে তখন পাখিদের ডানা ঝাপটানোর শব্দ, আর কিঁচির মিঁচির ডাকে মুখরিত। প্রতিবেশীদেরও ভোরে ঘুম ভাঙ্গে পাখিদের ডাকে। এসব পাখি জয়দেবদের সকালের অতিথি হয়ে আসে। নিত্যদিনের পাখিদের আপ্যায়নে নিমগ্ন হয় জয়দেব। এসময় জয়দেবের বাবা গোবিন্দ রায়ও ব্যস্ত হয়ে পড়েন। গত ১০ বছর ধরে এই পাখিদের সকালের আহার জোগান বাবা-ছেলে মিলে। পাখির প্রতি জয়দেব ও তার বাবার এমন ভালবাসা প্রতিবেশী লোকজন বেশ উপভোগ করেন। কলেজ পড়ুয়া জয়দেবকে এলাকার ছোটরা ভালোবেসে ‘পাখি দা’ নামে ডাকে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে খাদ্য অধিকার সপ্তাহ পালিত
“প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই, খাদ্য অধিকার আইন চাই” এই শ্লোগানকে সামনে রেখে খাদ্য অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে পিরোজপুরে জমায়েত ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর গোপালকৃষ্ণ টাউনক্লাব চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়। এর আগে জমায়েতে বিভিন্ন সুপারিশসহ একটি কিনোট পেপার উপস্থাপন করা হয়। এতে বক্তব্য দেন কৃষানী রীতা রানী মিস্ত্রি। তিনি বলেন, আমরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলাই, বিভিন্ন ধরনের শাক-সবজি উৎপাদন করি। কিন্তু এ সকল কৃষি পণ্যের ন্যায্য দাম আমরা পাই না। আড়তদার, খাজনাদারদের কারণে কৃষকেরাবিস্তারিত পড়ুন
কচুয়ায় শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
কচুয়ায় নিবন্ধিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা অডিটরিয়ামে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর এপিসি ম্যানেজার প্রশান্ত নাফাকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ। এ সময় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার নিপা সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
