স্বরূপকাঠীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, উপজেলা সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মুইদুল ইসলাম। আলোচনা সভা শেষে ১৪ ডিসেম্বরের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
« শীতের শুরুতে পাইকগাছায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় খাদ্য পরিদর্শককে সরকারি কাজে বাঁধা »
