Saturday, December 14th, 2019
শহীদ বুদ্ধিজীবী দিবসে পিরোজপুরে সরকারী দপ্তরে আলোকসজ্জা
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধায় জাতি আজ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার এর ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সারা দেশে বেজে উঠে বিজয়ের দামামা। তাই বিজয় দিবসে প্রতিবছর বাঙ্গালী জাতি মেতে উঠে বিজয়ের উল্লাসে। বিজয়ের অঙ্গিকার নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পালিত হয় বিজয় দিবস। ১৫ ডিসেম্বর থেকেই শুরুবিস্তারিত পড়ুন
রেড ক্রিসেন্টের উদ্যোগে তারপুলিন বিতরণ
পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী ড্রেফ অপারেশনের আওতায় তারপুলিন (ত্রিপল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মঠবাড়িয়া জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে মঠবাড়িয়ার ১০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ তারপুলিন বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এসময় উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, আইএফআরসি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শরিফ খান, ইউনিটের যুবপ্রধান জামিল আহম্মেদ খান, রেড ক্রিসেন্টের এনডিআরটি সদস্য তাজনুর আহম্মেদ সেয়ন্তিসহ মঠবাড়িয়ার সিপিপি সদস্য, জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে তেলিখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সবিস্তারিত পড়ুন
মৃত্যুর আগে বীরাঙ্গনার স্বীকৃতি চান নাজিরপুরের লক্ষ্মী রাণী
‘বাবা-মা ও ছোট বোনের সঙ্গে জঙ্গলের মধ্যে পালাইয়া ছিলাম। গ্রামের পর গ্রাম জ্বালাইয়া দিয়াও জানোয়ার গুলা ক্ষান্ত হয় নাই। জঙ্গলের মধ্যেও হানা দিছিলো। রাজাকারগো লগে লইয়া প্রথমে ওরা বাবা মায়েরে দড়ি (রশি) দিয়া বাইন্দা ফেলে। তারপর তাগো চোখের সামনে আমার ওপর নির্যাতন চালায়। অস্ত্র দেখাইয়া তুইল্লা নিয়া যায় মিলিটারি ক্যাম্পে। সারারাত রাজাকার আর পাকিস্তানি মিলিটারিরা আমার ওপর অত্যাচার নির্যাতন চালায়। আমি হার্টফেল (অজ্ঞান) হইয়া যাই। আমি মরছি ভাইব্বা (ভেবে) চেনা হুনা দুই রাজাকার আমারে ধান ক্ষ্যাতে ফেলাইয়া যায়। আশপাশের লোকেরা ক্ষত বিক্ষত দেহডারে বাবার কাছে পৌঁছাইয়া দিয়া যায়। দ্যাশ (দেশ)বিস্তারিত পড়ুন
পিরোজপুর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আ. হাকিম হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুরের সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাবিস্তারিত পড়ুন
সোলার পাম্প ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুর সদর উপজেলার ধুলিয়ারী কদমতলা গ্রামে শনিবার বেলা ১১টায় ব্রি-ভ্রাম্যমান সোলার প্যানেল ভিত্তিক সোলার পাম্প, ধান মাড়াই যন্ত্র এবং সোলার হোম সিষ্টেম স্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে এক দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সদর ও নাজিরপুর উপজেলার ১৮জন কৃষক এবং ২ জন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অংশ নেন। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ন্যাশনাল এগ্রিকালরাচাল টেকনিক্যাল প্রোগামের সোলার ইরিগেশন প্রকল্প ও পানি ব্যবস্থাপনা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানি সম্পদ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন. ড. নাজমুন নাহার করিম, বাংলাদেশ কৃষি গবেষণাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে শহীদ বুদ্বিজীবী দিবস পালিত
ইন্দুরকানীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী পালন করেছে। শনিবার উপজেলা পরিষদ সড়কে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. লতিফ হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান সাইদ, তথ্য ও গবেষণা সম্পাদক এইচ. এমবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় খাদ্য পরিদর্শককে সরকারি কাজে বাঁধা
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা সেনিটারী ইনেসপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শককে সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে আত্মপক্ষ সমর্থন করে প্রথমবারের মত ক্ষমা প্রার্থনা করেছেন এক ব্যবসায়ী। জানা গেছে, মো. আ. হালিম গত ২৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী মো. এমাদুল ইসলাম কামরান মাঝি নামের এক খাদ্য ব্যবসায়ীর দোকানে পরিদর্শনে গেলে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খাদ্য, মেয়াদ উত্তীর্ণ পানীয় খাদ্য দ্রব্য পাওয়ার বিষয় জানতে চাইলে ওই ব্যবসায়ী মোবাইল ফোনে কিছু কিছু ভাড়াটে লোক এনে খাদ্য পরিদর্শককে বিভিন্ন প্রকারের হুমকি প্রদর্শন করার এক পর্যায়ে খাদ্য পরিদর্শক ওই স্থান ত্যাগ করেন।বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলার স্বরূপকাঠী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, উপজেলা সাধারণ সম্পাদক এস. এম. ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. মুইদুল ইসলাম। আলোচনা সভা শেষে ১৪ ডিসেম্বরের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
শীতের শুরুতে পাইকগাছায় লেপ-তোষকের কারিগরদের ব্যস্ততা
শীতের শুরুতে পাইকগাছার লেপ-তোষকের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। শীত নিবারণে অনেকেই লেপ-তোষক তৈরীর অগ্রীম অর্ডার দিয়েছেন। আর এসব লেপ-তোষক তৈরী করতে কারিগররা কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে। শীতের সময় প্রতিটি দোকানে লেপ-তোষক তৈরীর চাহিদা বেড়ে যায়। তৈরী লেপ-তোষকের পাশাপাশি অগ্রীম অর্ডার দেওয়ায় লেপ-তোষক তৈরীতে কারিগররা ব্যস্ত রয়েছে। সিঙ্গেল ১টি লেপ ৫শ’ থেকে ৬শ’ টাকা, ডবল লেপ সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৮শ’ টাকা, সিঙ্গেল তোষক সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা ও ডবল তোষক ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকগাছা পৌর বাজার, নতুন বাজার, কপিলমুনি বাজার, বাঁকা বাজার, আগড়ঘাটা বাজারসহ বিভিন্ন বাজারেবিস্তারিত পড়ুন
সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু’র সুস্থ্যতা কামনা
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি পঞ্চানন সানা, আ. সবুর আল-আমিন, যুগ্ন-সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ শ্যাম সুন্দর ভদ্র, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, পাঠাগার সম্পাদক রবীন মন্ডল, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা রানী, ক্রীড়া সম্পাদক দিপ অধিকারী, নির্বাহী সদস্য আশীষ রায় চৌধুরী মিন্টু, সদস্য রফিকুল ইসলাম রিপন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সহ-সভাপতি নলিনী কান্ত সানা, সাধারণ সম্পাদক পঞ্চানন মল্লিক, মুনছুর হাসান, পরিবেশ বাদী সংগঠন বনবিবি’র সাধারণ সম্পাদক পারভীনবিস্তারিত পড়ুন
