নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির আহমেদ। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ পরিষদের বিভিন্ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, সিনিয়র সাংবাদিক পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটিু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য ওয়াহিদ হাসান বাবু, সাংবাদিক খালিদ আবু, হাসান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« আওয়ামী লীগে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারীদের স্থান নেই … শেখ হেলাল এমপি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ »
