প্রধান সূচি

মঠবাড়িয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষ ॥ মুক্তিযোদ্ধাসহ নিহত-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার সকালে ঈগল পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৪), একই গ্রামের ইউনুস মোল্লার ছেলে ইজিবাইক চালক মো. বেলায়েত হোসেন (৩৮) এবং বরগুনা জেলার সদর উপজেলার খেজুরতলা গ্রামের মান্নান জোমাদ্দারের ছেলে স্বপন জোমাদ্দার (৩৫)। এসময় গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুল ইসলাম (৩২) নামে আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহত বাচ্চু নিহত মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদারের ছেলে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ঘাতক ঈগল পরিবহনের (ঢাকা-মেট্রো ব-১৪৭৩-২২) বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঈগল পরিবহন বাসটি রবিবার সকালে মঠবাড়িয়া-পিরোজপুর আঞাচলিক মহাসড়কের মুসল্লীবাড়ি নামক স্থানে এলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস এসে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মুক্তিযোদ্ধাকে মৃত্যু ঘোষণা করে এবং গুরুতর আহত দুইজনকে বরিশাল হাসপাতালে প্রেরণ করে।

মঠবাড়িয়া থানার অফিসার ওসি মো. মাসুদুজ্জামান মিলু জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের স্বজনদের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial