প্রধান সূচি

পিরোজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্বোধন

জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পিরোজপুর পুরাতন জেল খানার সামনে এ স্কুলের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম  এমপি।

এসময় জেলা প্রশাসক ও বিদ্যালয়টির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সস্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে এই স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হবে। পর্যায়ক্রমে এই বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করা হবে। আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial