প্রধান সূচি

Sunday, December 8th, 2019

 

মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান, এই গর্বের জায়গাটা কেউ স্পর্শ করতে পারবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, জাতির গৌঁরব, জাতির অহংকার। মুক্তিযুদ্ধ দ্বিতীয়বার আসবে না। অনেকের লক্ষ কোটি টাকা হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে কিন্তু একজন মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। ফলে মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান। এই গর্বের জায়গাটা কেউ স্পর্শ করতে পারবে না। এমন একটি অনন্য উচ্চতায় আপনারা অধীষ্টিত আছেন, আপনাদেরকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য যত প্রকার সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ রয়েছে মুক্তিযোদ্ধার পরিবার, তারবিস্তারিত পড়ুন


জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে বর্ণিল সাজে সেজেছে বাগেরহাট

প্রায় ৫ বছর পর বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সমে¥লন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে বাগেরহাট শহর সেজেছে বর্ণিল সাজে। সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে বাগেরহাট শহরসহ সড়ক-মহাসড়কে নির্মাণ হয়েছে শতাধিক দৃষ্টিনন্দন তোরণ, ফেস্টুন ও দলীয় পতাকায় শোভিত করা হয়েছে। অলি-গলি রাস্তাঘাট দলীয় পতাকা, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে নবরূপে সাজানো হয়েছে শহরকে। সম্মেলন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে নতুন আমেজ, উৎসাহ-উদ্দীপনা। তবে এবারের সম্মেলনে জেলা কমিটিতে ৩৩ ভাগ নারীর অন্তভূক্তির দাবী জানিয়েছেন স্থানীয়  নারী নেত্রীরা। জেলা আওয়ামী লীগের নেতারা বলেছেন, এই সম্মেলনেবিস্তারিত পড়ুন


সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল করিম (৫৫) নামের এক পুলিশের এসআই নিহত হয়েছেন। রবিবার বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিমের বাড়ি মাগুরা জেলায়। তিনি বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রেজাউল করিম আদালতে মামলার তথ্য সংক্রান্ত কাজ শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হচ্ছিলেন। এসময় বাগেরহাট থেকে খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করে ময়নাবিস্তারিত পড়ুন


কাউখালীতে মহিলা পরিষদের কর্মশালা

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যেগে নিজস্ব কার্যালয়ে  রবিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইনগত সহায়তা গ্রহণকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস  চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, মহিলা পরিষদের জেলা শাখার সহ-সভাপতি জাহানারা হাবীব, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম, লিগ্যাল এইড সম্পাদকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় বাস-ইজিবাইক সংঘর্ষ ॥ মুক্তিযোদ্ধাসহ নিহত-৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার সকালে ঈগল পরিবহন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ তিন ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার (৬৪), একই গ্রামের ইউনুস মোল্লার ছেলে ইজিবাইক চালক মো. বেলায়েত হোসেন (৩৮) এবং বরগুনা জেলার সদর উপজেলার খেজুরতলা গ্রামের মান্নান জোমাদ্দারের ছেলে স্বপন জোমাদ্দার (৩৫)। এসময় গোলাম হোসেন বাচ্চু (৩৬) ও সাইফুল ইসলাম (৩২) নামে আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহত বাচ্চু নিহত মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদারের ছেলে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উদ্বোধন

জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পিরোজপুর পুরাতন জেল খানার সামনে এ স্কুলের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম  এমপি। এসময় জেলা প্রশাসক ও বিদ্যালয়টির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সস্পাদক শেখ ফিরোজ আহম্মেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গবিস্তারিত পড়ুন


দুই শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন ॥ আটক ২

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিাটাবাড়িয়া গ্রামে টাকা চুরির অভিযোগ এনে রাকিব হাওলাদার (৯) ও হৃদয় বয়াতি (১১) নামের  দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয়া কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত রাকিব হাওলাদারের মা রাশিদা বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ নির্যাতনকারী মুদি দোকানদার খলিলুর রহমান ও তার ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। নির্যাতিত রাকিব উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের তাজাম্মেল হাওলাদারের ছেলে এবং হৃদয় বয়াতি একই গ্রামের রুবেল বয়াতির ছেলে। এরা দুজনেই এ বছর পিএসসি পরীক্ষা অংশ নিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, রাকিব হাওলাদার ও তারবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কলেজ শিক্ষকের স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোড়েলগঞ্জ এআর খান ডিগ্রি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক লিংকন দাসের স্ত্রীর গলায় রশি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে মোড়েলগঞ্জের সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ সন্ন্যাসী বাজারের মিজান সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি আবাসিক রুম থেকে তিলত্তমা বাকচি ওরফে তমা বাকচি (২২) নামে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। নিহত তমা বাগেরহাটের খানপুর এলাকার তাপস কুমার বাকচির মেয়ে ও বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের সিবানন্দ দাসের ছেলে লিংকন দাসের স্ত্রী ছিলেন। চাকুরির সুবাদে লিংকন স্ত্রী নিয়ে সন্ন্যাসী বাজারে বাসা ভাড়া করে থাকতেন। নিহত তমার বাবা তাপস বাকচিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial