কাউখালীতে মহিলা পরিষদের কর্মশালা
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যেগে নিজস্ব কার্যালয়ে রবিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইনগত সহায়তা গ্রহণকারীদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ-আসুন এ অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, মহিলা পরিষদের জেলা শাখার সহ-সভাপতি জাহানারা হাবীব, সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার, আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম, লিগ্যাল এইড সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রচার সম্পাদক মাহফুজা খাতুন প্রমূখ। কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
