স্বরূপকাঠীতে ৪ ফার্মেসীকে জরিমানা
পিরোজপুরের স্বরূপকাঠীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মিয়ারহাট বন্দরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা ও বিক্রির দায়ে ৪ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, এ দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেয়াদ উত্তীর্ন ওষধ রাখা ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা, সুমন ফার্মেসীকে ৪ হাজার, মুক্তি ঔষধ বিতানকে ৩ হাজার এবং আলম ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সেনিটারী ইন্সপেক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে স্বরূপকাঠী থানা পুলিশের একটি টিম।
Please follow and like us:
« মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নিজের, পরিবারের, সমাজের সর্বোপরি দেশের সর্বনাশ ডেকে আনে … ডিআইজি মো. শফিকুল ইসলাম (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর »
