পিরোজপুরে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা ॥ সভাপতি অনুপস্থিত
পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে আগামী ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ৪ জানুয়ারী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তবে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন না জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু এবং তার সমর্থকরা। যদিও সভার ব্যানারে সভাপতি হিসেবে টিটুর নাম ছিল। ফলে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল খান।
প্রস্তুতি সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, সাবেক সহ-সভাপতি আহসান মাতুব্বর সুমন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, আলিম ইসলাম লিয়ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু, ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ আহবায়ক রিচান আহম্মেদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
