প্রধান সূচি

পিরোজপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পিরোজপুরের জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এর নামে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা, সদর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে শহরের স্বাধীনতা মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে এসে পথসভা করে।

পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারি তালকুদার জয়েন, জেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মান, এইচ এম শাহারিয়ার সবুজ।

এ সময় বক্তারা বলেন, পিরোজপুরে ছাত্রলীগের সুনামনষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ও জামায়াত-শিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশকারীরা জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নামে মিথ্যা গুজব ছাড়াচ্ছে। ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থদের সাহায্যে দেয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের মহৎ উদ্যোগে নষ্ট করার জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের ত্রাণ কার্যক্রমকে বাঁধাগ্রস্থ করতে চাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial