প্রধান সূচি

মোংলায় ‘সুন্দরবন প্যালেস’ উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র

পৌর শহরকে পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়তে মহাপরিকল্পনা রয়েছে

মোংলায় ‘সুন্দরবন প্যালেস’ নামে আবাসিক হোটেল এবং রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। শহরের প্রাণ কেন্দ্রে নতুন আঙ্গিকে নবনির্মিত এ হোটেলটিতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা।

শুক্রবার বিকেলে হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে ‘সুন্দরবন প্যালেস’কে টু স্টার মানে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী মোংলা পৌরসভার মেয়র জুলফিকার আলী।

উপস্থিত অতিথি ও পৌরবাসীর উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, মোংলা পৌর এলাকাকে পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাহাপরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে পরিবেশ বান্ধব ও টেকসই নানা প্রকল্প।

তিনি বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন কেন্দ্রীক দেশী-বিদেশী পর্যটকের আকৃষ্ট করতে এবং তাদের সুযোগ সুবিধা বাড়াতে পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরিসহ আধুনিক মানের হোটেল ও ট্যুরিজম ব্যবসায় বিনিয়োগে সকলের প্রতি আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন, মো. খোরশেদ আলম, ইমান হোসেন, রাজ্জাক, আয়শা বেগম, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, হোটেল ব্যবসায়ী হিরু মিয়াসহ ট্যুরিজম ব্যবসায়ী, পৌর বাজার ব্যবসায়ী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial