প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলায় ২০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম মান্না (৩২) এবং সোহাগ (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কৌড়িখারা ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওই দিন রাতেই মামলা দিয়ে শুক্রবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মান্না স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত হাসেম সরদারের ছেলে এবং সোহাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরু মিয়ার ছেলে।

স্বরূপকাঠী থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার প্লাস ঘাট থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial