প্রধান সূচি

Friday, November 29th, 2019

 

পিরোজপুরে ত্রাণের নামে জেলা ছাত্রলীগ সভাপতি টিটু’র চাঁদাবাজী

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু’র বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে ত্রাণের নামে চাঁদাবাজী করার খবর পাওয়া গেছে। সম্প্রতি ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পিরোজপুর জেলায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ দেওয়ার কথা বলে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা তোলা হয়েছে বলে জানা গেছে। আর এ টাকা তোলার জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্যের নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে চাঁদাবাজী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নাম ব্যবহার করে টাকা তোলার বিষয়টি অস্বীকারবিস্তারিত পড়ুন


ইসলামের বিধান পালনকারীরা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে না … গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি বলেছেন, যারা ইসলামের বিধান সঠিকভাবে পালন করে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। আইএস হচ্ছে মুসলমানদের ক্ষতি করার জন্য ইসরাইলী অর্থায়নে পরিচালিত একটি সংগঠন। ইসলাম কখনও এ ধরণের সংগঠনকে সমর্থন করে না। তাই মুসলমানদের কুরআন ও হাদীসের বিধান মেনে চলতে হবে। আজ শুক্রবার জুমার নামাজের পর শারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলেমদের জন্য বর্তমান সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় খরচে আলেমদের হজ্বেরবিস্তারিত পড়ুন


মোংলায় ‘সুন্দরবন প্যালেস’ উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র

পৌর শহরকে পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়তে মহাপরিকল্পনা রয়েছে

মোংলায় ‘সুন্দরবন প্যালেস’ নামে আবাসিক হোটেল এবং রেষ্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। শহরের প্রাণ কেন্দ্রে নতুন আঙ্গিকে নবনির্মিত এ হোটেলটিতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। শুক্রবার বিকেলে হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠানে ‘সুন্দরবন প্যালেস’কে টু স্টার মানে উন্নীত করার পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী মোংলা পৌরসভার মেয়র জুলফিকার আলী। উপস্থিত অতিথি ও পৌরবাসীর উদ্দেশ্যে পৌর মেয়র বলেন, মোংলা পৌর এলাকাকে পরিবেশ বান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাহাপরিকল্পনা রয়েছে। আর ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে পরিবেশ বান্ধব ও টেকসই নানা প্রকল্প। তিনি বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন কেন্দ্রীক দেশী-বিদেশী পর্যটকের আকৃষ্ট করতে এবংবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

জেলার স্বরূপকাঠী উপজেলায় ২০ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম মান্না (৩২) এবং সোহাগ (২৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কৌড়িখারা ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওই দিন রাতেই মামলা দিয়ে শুক্রবার সকালে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম মান্না স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত হাসেম সরদারের ছেলে এবং সোহাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের নুরু মিয়ার ছেলে। স্বরূপকাঠী থানার এএসআই শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার প্লাস ঘাট থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial